বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বগুড়ায় গরু রাব্বী গোলাগুলিতে নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৯১৮ বার পঠিত

বগুড়া থেকে উত্তম সরকার।-বগুড়ায় দুদল দুষ্কৃতিকারীর গোলাগুলিতে সাত মামলার আসামি রাব্বি (৩৭) ওরফে গরু রাব্বি নিহত হয়েছে। (২২ জুলাই) মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে বগুড়া শহরের নুরানি মোড় সংলগ্ন নিশিন্দারা চকোরপাড়া এলাকার একটি ইউক্যালিপটাস বাগানে এ ঘটনা ঘটে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী জানান, দুদল দুষ্কৃতকারী গোলাগুলি করছে এমন সংবাদ পেয়ে তিনিসহ, ওসি সদর, ইন্সপেক্টর তদন্তসহ পুলিশের কয়েকটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃিতকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে দ্রæত শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপস্থিত লোকজন তাকে আল আমিন শেখ @ রাব্বি @ গরু রাব্বি (৩৭) হিসেবে শনাক্ত করেন। তিনি বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া (ঘোনপাড়া) এলাকার খালেকুজ্জামান হেলালের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। থানার রেকর্ড পর্যালোচনা করে তার নামে খুন, অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং বিশেষ ক্ষমতা আইনে মোট ৭টি মামলা পাওয়া যায়। সে এলাকায় অস্ত্রবাজ, মাদক ব্যবসায়ী হিসেবে কুখ্যাত ছিল। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com