বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

মুজিববর্ষ উপলক্ষ্যে রংপুরে প্রমিলা প্রীতি ফুটবল প্রতিযোগিতা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৩৮৯ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- রংপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রমিলা প্রীতি ফুটবল প্রতিযোগিতা হয়েছে। রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নগরীর হাজীরহাটস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ প্রতিযোগিতায় রংপুর জেলা প্রমিলা একাদশ ও লালমনিরহাট জেলা প্রমিলা একাদশ অংশ নেয়। খেলায় রংপুর একাদশ লালমনিরহাট একাদশকে ৫-০ গোলে পরাজিত করে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজিরা বানু’র সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আনোয়ারা বেগম। বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মেরিনা লাভলী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক লতিফা শওকত, ক্রীড়া সংগঠক কোহিনূর হোরায়রা, জান্নাতুল ফেরদৌসী, ফারহানা আজমল, নাসরীন নাহার, মুক্তারী হোসেন, লালমনিরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। শেষে বিজয়ী ও বিজিত দলের প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com