বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৩২৭ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- আজ ১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। মহান এই নেতার প্রত্যাবর্তনে এ দিনে স্বাধীনতাসংগ্রামের বিজয় পূর্ণতা পেয়েছিল। এর মধ্যদিয়ে সারা দুনিয়ায় বীর বাঙালি হিসেবে পরিচিত হয়ে উঠেছিল বাঙালী জাতি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে নিয়ে গিয়ে পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখে। এরই মধ্যে প্রহসন মূলক বিচারের মাধ্যমে তাঁকে ফাঁসি দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু ৯ মাসের মুক্তিযুদ্ধে পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে পরিজিত হলে হানাদারদের দম্ভ চূর্ণ হয়।১৬ ডিসেম্বর বাংলাদেশ চুড়ান্ত বিজয় অর্জন করে। ফলে আন্তর্জাতিক চাপে পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী শেষ পর্যন্ত বন্দিদশা থেকে বঙ্গবন্ধুকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয়। সে সময় বাংলার অবিসম্বাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানী কারাগারে ২৯০ দিন কাটিয়েছেন। এর পর তিনি লন্ডন থেকে দিল্লী হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারী তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন। আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। সকাল ৯টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।দেশজুড়ে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।বিকেল সাড়ে ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে সীমিত পরিসরে আওয়ামী লীগের আলোচনাসভা অনুষ্ঠিত হবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com