বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

অটোরিক্সা চালক নিহতের ঘটনায় রংপুরে শেখ হাসিনা-কাদেরসহ ১১৯ জনের নামে   মামলা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে অটোরিক্সা চালক মানিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১১৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজহাট আমলী আদালতে বাদী হয়ে এ মামলা দায়ের করেন মানিক মিয়ার মা নুরজাহান বেগম। গত ১৮ জুলাই নগরীর মর্ডাণ মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান অটোচালক মানিক মিয়া।
এ মামলার অপর আসামী হলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উৎপল রায়, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুজ্জামান, তাজহাট থানার ওসি রবিউল ইসলাম, সাবেক সংসদ সদস্য টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য জাকির হোসেন সরকার, নাসিমা জামান ববি, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর আওয়ামী লীগের সদস্য সচিব আবুল কাশেম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রাশেক রহমান, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ মিয়া, সাবেক সিটি কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক, জেলা আইনজীবি সমিতির সভাপতি আব্দুল মালেকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, বিশ^বিদ্যালয় শিক্ষক, আইনজীবিদের নাম রয়েছে মামলায়।
বাদী পক্ষের আইনজীবি আলাউদ্দিন আলমগীর বলেন, সোমবার মানিক হত্যার বিচার চেয়ে তার মা নুরজাহান বেগম বিজ্ঞ আদালতে এসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীসহ ১১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আদালত জবানবন্দী শুনে মামলাটি গ্রহণ করেছেন। যেহেতু সাবেক প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় কিছু বাদী তৈরি করে এরকম মামলাগুলো ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আগেই একটি মামলা রুজু করে রেখেছিল। তাই আগামী ৩১ আগস্টের মধ্যে পূর্বের মামলাগুলো প্রত্যাহার হলে এ মামলাটি তাজহাট থানায় এজাহার হিসেবে রেকর্ড হবে এবং মামলার কার্যক্রম শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com