বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

অভিনেতা দিলু আর নেই

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৪৪৯ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- দেশের বিশিষ্ঠ অভিনেতা ও মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু ইন্তোকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯ জানুয়ারি/২১ মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ বিশিষ্টজনরা।
এদিন বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে মুজিবুর রহমান দিলুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে বিকাল ৩টায় শিল্পকলা একাডেমিতে এই মুক্তিযোদ্ধা এ অভিনেতার প্রতি শেষশ্রদ্ধা জানান সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা।শিল্পকলা একাডেমিতে স্থাপিত অস্থায়ী বেদিতে মুজিবুর রহমান দিলুর মরদেহে শ্রদ্ধা নিবেদন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, শিল্পকলা একাডেমি, নাটকের দল থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জানা যায় অভিনেতা মুজিবুর রহমান দিল গুলেনিয়া বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে ছিলেন।মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা দিলু মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। কাউকে না বলে বাসা থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। দিলু ঢাকা-২ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন। তিনি নাট্য নির্দেশক আতাউর রহমান এর ছোট ভাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com