মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

অযোধ্যায় বানর ঠেকাতে এক হাজার সরকারি কর্মী !

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৭২১ বার পঠিত

আজ অযোধ্যায় রামমন্দির নির্মাণে ভূমি পূজা হচ্ছে। আয়োজনে কোনো ত্রুটি রাখতে চাইছে না প্রশাসন৷ একদিকে যেমন করোনা নিয়ে কড়া প্রশাসন, তেমনই চিন্তা বাড়িয়ে দিয়েছে বানরের দল। মন্দির চত্বরে বানররা যেন পূজার সময় কোনও বাঁদরামি না করে বসে, সেজন্য তৈরি প্রশাসন৷ প্রচুর সরকারি কর্মী নিয়োগ করা হয়েছে শুধু বানর হঠাতে । অযোধ্যা নগর নিগম এবং পশুপালন দফতরের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। খবর নিউজ এইটিনের। গুলতি ও কাঠের পোল ব্যবহার করে বানর তাড়ানো হবে৷ এছাড়াও ছোলা ও ফল দেওয়া হব কিছুটা দূরে দূরে৷ মন্দিরের বাইরে ফল ও ছোলা থাকলে, সেগুলো খেতে ব্যস্ত থাকবে বানররা। তাই পূজার ধারে কাছে ঘেঁষবে না৷ ৫০০ থেকে ১০০০ জন কর্মী সব সময় তাদের চোখে চোখে রাখবে৷ এরা সব সরকারি স্বচ্ছ্ব অভিযানের কর্মী৷ এছাড়া ও থাকছে হোম গার্ড, পশুপালন দফতরের কর্মীরাও। সব কিছুর মধ্যেই করোনা ভাইরাসের চিন্তা ও রয়েছে। তাই সংক্রমণ রুখতে তৎপর পুলিশ প্রশাসন৷ কাউকে রাম জন্মভূমির ত্রিসীমানায় আসতে দেওয়া হচ্ছে না৷ সবাইকে অনুরোধ করা হয়েছে বাড়ীতেই উদযাপন করতে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com