বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

অসাম্প্রদায়িক চেতনাই আওয়ামী লীগের প্রাণ ভ্রমর-মনোরঞ্জন শীল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২১৭ বার পঠিত

ফজিবর রহমান বাবু|-  অসাম্প্রদায়িক চেতনাই আওয়ামী লীগের প্রাণ ভ্রমর-মনোরঞ্জন শীল হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অসাম্প্রদায়িক চেতনাই আওয়ামী লীগের প্রাণ ভ্রমর। একটি সাম্প্রদায়িক রাষ্ট্রের বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার লড়াই বাঙালি জাতীয়তাবাদী চেতনায় আওয়ামী লীগকে আজ এই পর্যায়ে উপনীত করেছে। আওয়ামী লীগের গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির প্রোগ্রাম, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তির লড়াই আওয়ামী লীগকে বিকশিত করেছে। বঙ্গবন্ধু কারারুদ্ধ থাকলেও ১৯৪৯ সালের ২৩ শে জুন তার চেতনার আলোকেই, তার চিন্তার আলোকেই মাওলানা ভাসানির নেতৃত্বে আওয়ামী লীগ একটি বিরোধী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বলেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। বঙ্গবন্ধুর চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নে তদানীন্তন সাড়ে সাত কোটি বাঙালিকে তিনি স্বাধীনতার দীক্ষায় দীক্ষিত করেছিলেন। আওয়ামী লীগের বড় অর্জন স্বাধীনতা। সেই স্বাধীনতাকে রক্ষা করবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আওয়ামীলীগ প্রস্তুত। এক ফোঁটা রক্ত শরীরে থাকতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামীলীগ কখনো আপোষ করে নাই।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে রোববার (২৩ জুন ২০২৪) কাহারোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য মিরা মাহবুব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র পমূখ।
আলোচনা সভার পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার শহর প্রদক্ষিন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com