ছাদেকুল ইসলাম।- আগামী ১৩ মার্চ ২০২২ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিল কে সামনে রেখে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এবং দু-দুবার এর নৌকা প্রতীক বিজয়ী ৫ নং মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ।
২৭শে ফেব্রæয়ারী রবিবার দুপুরে পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতার সভাপতিত্বে সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন এর সঞ্চলনায় জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কমর্রত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল চেয়ারম্যান তার বক্তব্যে বলেন,আমি সাধারন সম্পাদক নির্বাচিত হলে আওয়ামীলীগকের কমিটিকে মডেল কমিটিতে রুপায়ন করব।
Leave a Reply