বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আখতারকে উপদেষ্টা করাসহ তিন দফা দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- আঞ্চলিক বৈষম্য নিরসনে রংপুরসহ উত্তরবঙ্গের সাধারণ ছাত্র-জনতার ব্যানারে তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচি থেকে রংপুরের প্রবেশমুখ মডার্ন মোড়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার বিকেলে উত্তরবঙ্গের ১৬টি জেলায় একযোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে রংপুর প্রেসক্লাবের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর শাপলা চত্বর, লালবাগ, পার্কের মোড় হয়ে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা সড়কে বসে প্রায় আধাঘণ্টা বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

১৩ নভেম্বর/২৪ খ্রি: বুধবার রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে কর্মসূচি শেষ করা হয়।
এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে অন্তর্বতী সরকারের উপদেষ্টা নিয়োগের দাবি জানান।
ছাত্রনেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আখতার হোসেনকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করতে হবে। সেই সঙ্গে অবিলম্বে সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুইজন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করা, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য দূর করা, পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পরামর্শ গ্রহণ, বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না এমন উপদেষ্টাকে অন্তর্র্বতীকালীন সরকারে না রাখা এবং প্রত্যেক উপদেষ্টাকে তাদের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করার তিন দফা দাবি তুলে ধরেন।
সমাবেশে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ, ডা. জামিল হোসেন, ইমতিয়াজ ইমতি, নাহিদ হাসান খন্দকার, মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির প্রমুখ।
বক্তারা বলেন, আবু সাঈদ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দেশে প্রথম জীবন দিয়েছেন। উত্তরবঙ্গে প্রথম রক্ত ঝরেছে। অথচ উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরবঙ্গই বৈষম্যের শিকার। কোনো জেলা থেকে দশজনেরও বেশি উপদেষ্টা নিয়োগ দেওয়া হলেও উত্তরবঙ্গের ১৬ জেলা থেকে একজনকেও উপদেষ্টা পরিষদে রাখা হয়নি। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন করে নতুন দেশ উপহার দিয়েছে। অথচ সেই দেশে এখনো বৈষম্য রয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com