মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

আগুনের উত্তাপ নিতে গিয়ে এক মাসে দগ্ধ অর্ধশতাধিক

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২৯৩ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। কনকনে শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন। শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুনের উত্তাপ নিয়ে গিয়ে দগ্ধ মানুষের সংখ্যা বাড়ছে। গত একমাসে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় অর্ধশত মানুষ। মারা গেছেন তিনজন। এতে ছিন্নমূল মানুষের দুর্দশাও বেড়েছে।
রংপুর আবহাওয়া অফিস জানায়, রবিবারে রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। শুক্রবার ছিল ৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) সূত্রে জানা গেছে, শীতের হাত থেকে বাঁচতে আগুনের উত্তাপ নিতে গিয়ে একমাসে প্রায় অর্ধশত মানুষ আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু। এ পর্যন্ত রমেক হাসপাতালে দগ্ধ অবস্থায় চিকিৎসা নিতে আসা ৩ জন নারী মারা গেছেন। রবিবার রমেক হাসপাতালে শীতজনিত ১৮ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন।
এছাড়াও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে শীতের কারণে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগের প্রকোপ। গত কয়েকদিনের তুলনায় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
এদিকে কুয়াশা ও শীতের কারণে আলু ক্ষেতে লেটব্রাইট রোগের দেখা দিয়েছে। বীজতলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। ক’দিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষজন। প্রচÐ শীতে হাঁস-মুরগি ও গরু-ছাগল নানা রোগে আক্রান্ত হচ্ছে।
রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, রবিবার রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এ ধরনের আবহাওয়া আরও দু-একদিন থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com