বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আগুনে পুড়ে গেল লক্ষাধিক টাকার পাট 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৬১৯ বার পঠিত
মোঃ আসাদুজ্জামান রিপন, পাঁচবিবি(জয়পুরহা) প্রতিনিধি।- আজ দুপুর ২টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোঃ সাইদুল ইসলাম দেওয়ান নামের এক পাট ব্যবসায়ীর  গুদামে আগুন লেগে পুড়েছে লক্ষাধিক টাকার পাট।
 অত্র এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, হঠাৎ তারা দেখতে পায় পাট গুদামের ভেতর হতে ধোঁয়া বেরুচ্ছে এবং ধোঁয়ার কুন্ডলির সাথে সাথে আগুন। কিছুক্ষণের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখায় পুড়েতে শুরু করে পাট। এলাকার জনগণ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে যার মতো পানি ও বালি ছিটাতে থাকেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে পাঁচবিবি ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ছুটে গিয়ে আগুন নিভানোর অনেক চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে। শিমুলতলী বাজারের ফার্মেসী ব্যবসায়ী বিকাশ বলেন , তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আগুন নিভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগুন  লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে সর্ট সার্কিট থেকেও হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com