বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আত্রাই নদীর তীরে পাঁচবাড়ী পার্কের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২৩ বার পঠিত

আত্রাই  (দিনাজপুর) থেকে আব্দুর রাজ্জাক।- দিনাজপুরে আত্রাই নদী ঘেষা মনোরম গ্রামীণ পরিবেশে শশরা ইউনিয়নে পাঁচবাড়ী পার্ক এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফিতা কেটে গ্রামীণ জনগোষ্ঠীকে আনন্দ-বিনোদন দিতে এই পার্ক উদ্বোধন করলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্তজা আল-মুঈদ।

২৬ সেপ্টেম্বর/২২খ্রিঃ সোমবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নে আত্রাই নদীর পাশ ঘেষা মনোরম গ্রামীণ পরিবেশে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পাঁচবাড়ী পার্ক এর শুভ উদ্বোধন করেন তিনি।

শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকসেদ আলী রানা এর সার্বিক তত্ত¡াবধানে আয়োজিত পাঁচবাড়ী পার্ক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যাবৃন্দসহ ইউনিয়নবাসী।

পাঁচবাড়ী হাট সংলগ্ন ও আত্রাই নদী ঘেষা এই পার্ক উদ্বোধন করতে গিয়ে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্তজা আল-মুঈদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী গ্রামে পাবেন শহরের পরিবেশ। এরই ধারাবাহিকতায় অত্র ইউনিয়নের গ্রামীণ জনগোষ্ঠীর আনন্দ-বিনোদনের জন্য এই পাঁচবাড়ী পার্ক আজ থেকে উন্মুক্ত করা হলো। পার্ক এলাকায় ১৫০টি লাগানো গাছের চারা বড় হলে পার্কটি আরও পরিপূর্ণতা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com