মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত বঙ্গবন্ধু 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৯৬ বার পঠিত

বজ্রকথা ডেক্স ।- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২০২০ সালের আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। ২২ মার্চ/২১ খ্রি: ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এ পুরস্কারের জন্য ১ কোটি টাকা, একটি পদক ও একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, ১৯ মার্চ অনুষ্ঠিত সভায় এ পুরস্কারের জুরি বোর্ড ‘সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালের জন্য সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে।’ এতে আরও বলা হয়, ‘এবারের গান্ধী শান্তি পুরস্কারের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অনুপ্রেরণা, একটি জাতির স্থিতিশীলতা, ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপন এবং শান্তির বাণী প্রচারের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম ও অতুলনীয় অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে।’ ‘বাংলাদেশ যখন মুজিববর্ষ উদযাপন করছে ভারত সরকার তখন তার অবদানের স্বীকৃতি দিতে পেরে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে সম্মানিত বোধ করছে,’ বলে উল্লেখ করেছে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়। উল্লেখ্য, মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৯৫ সাল থেকে ভারত সরকার প্রতি বছর গান্ধী শান্তি পুরস্কার দিয়ে আসছে। গান্ধীর অহিংস নীতি পালন এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনে অসামান্য অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com