বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে রংপুরে সংবর্ধনা প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৮৭৩ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- ‘‘আমরা চলি নৃত্যের ছন্দে, সম্প্রীতির আনন্দে” এই স্লোগানকে সামনে রেখে রংপুরে পালিত হল আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে বাংলাদেশ নৃত্যুশিল্পী সংস্থা, রংপুর জেলা শাখার উদ্যোগে শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার জেলা শাখার সহ-সভাপতি শামিমা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নিলুফা সুলতানা।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি মাহবুবুল আলম খান, তিস্তা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আশরাফুল আল-আমিন, জেলা কালচারাল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মীন আরা পারভীন।
অনুষ্ঠানে প্রবীণ নৃত্যশিল্পী সোমা চক্রবর্তী ও নবীন নৃত্যশিল্পী সাথী রাণী সরকারকে সংবর্ধনা এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী সারা তাসনুভা আরমান ঐশ্বর্যের মা জোহরা সেতারা খানম ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী জাইমা জাহিনের মা শাহনাজ বেগম লাভলীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com