বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আবার পার্বতীপুর থেকে চালু হচ্ছে ডেমু ট্রেন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৮৩৭ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু ।-দীর্ঘ দিন পর  পার্বতীপুর থেকে   আবারো চালু হতে যাচ্ছে ডেমু ট্রেন। আগামী ৯ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন।
দীর্ঘদিন অকেজো অবস্থায় পড়ে থাকা ডেমু ট্রেন দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত লোকোমোটিভ ওয়ার্কশপ থেকে দেশিয় প্রযুক্তিতে সংস্কার করা হয়েছে। ইতোমধ্যে ট্রেন চালানোর রুট ও সময়সূচির প্রকাশ করা হয়েছে যা আগামী ৯ অক্টোবর ২০২২ থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

জানা যায়,ডেমু ট্রেনটি পার্বতীপুর-রংপুর রুটে চলাচলের সময়  বিকেল ৫ টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে যাবে এবং বিকেল  ৬ টা ১০ মিনিটে রংপুরে পৌঁছাবে। একই রুটে বিকেল ৬ টা ২০ মিনিটে বংপুর ছেড়ে সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে পার্বতীপুরে পৌঁছাবে।
পরবর্তীতে কর্মদক্ষতা সন্তোষজনক হলে দিনাজপুর-পার্বতীপুর রুটে ডেমু ট্রেন চালানো  হবে। পার্বতীপুর-দিনাজপুর ছাড়ার সময় দুপুর ৩ টা ২০ মিনিট এবং পৌঁছানোর সময় বিকেল ৪ টা ৫ মিনিটে। একই রুটে দিনাজপুর-পার্বতীপুর ছাড়ার সময় বিকেল ৪ টা ১৫ মিনিটে এবং পৌঁছানোর সময় বিকেল ৫ টা ০০ মিনিট।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) প্রধান নির্বাহী (সিইএক্স) প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম জানান, আগামী ৯ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে ডেমু ট্রেন উদ্বোধন করা হবে। ওই দিন বেলা ১১ টায় পার্বতীপুর রেল স্টেশনে মাননীয় রেল মন্ত্রী ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com