বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আবু সাঈদ ও সোহাগের কবর জিয়ারত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি।- শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আনাদোলনরত ছাত্র আবু সাঈদের পীরগঞ্জের গ্রামেরবাড়ি বাবনপুরে তাঁর কবর জিয়ারত করেন বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয়কদের একটি দল।
পরে তাঁরা আবু সাঈদের বাবা-মা সহ পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং সমবেদনা জানান।এ সময় সকলে কান্নায় ভেঙ্গে পড়ে। এ সময় হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীদের এই দলের ছিলেন অন্যতম সমন্বয়ক উম্মে ফাতেমা, প্রাণরসায়ন ও অনু প্রাণ বিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি টিম।তাদের সাথে পীরগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধারাও ছিলেন।
পরে পুলিশের গুলিতে বাড্ডায় আর এক নিহত সোহাগ মিয়ার গ্রামেরবাড়ি শানেহাটের বড় পাহাড়পুরে গিয়ে তার কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
এক পর্যায়েপুলিশের গুলিতে নিহত হন আব সাঈদ। পরদিন ১৭ জুলাই পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com