বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশংকা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৭৮ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে আষাঢ় মাসেও আশানুরুপ বৃষ্টি হয়নি। শ্রাবণ মাসেও কাংখিত বৃষ্টির দেখা নাই। বর্তমানে পানিশুন্য পরে আছে মাঠের পর মাঠ।বর্তমানে মাঠে পানি না থাকায় আমন চাষ বাধাগ্রস্ত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে জমিতে বৃষ্টির পানি না থাকলেও অনেক কৃষক নিজেদের প্রয়োজনে স্যালো মেশিনের পানি দিয়ে আমান চারা লাগাচ্ছেন। এতে আমন চাষে বাড়তি অর্থগুনতে হচ্ছে কৃষককে।

এদিকে উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, আমন মওসুমে পীরগঞ্জের ৩’শ ৩১ টি গ্রামের ২৫ হাজার ২৬৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কৃষকদেরকে ফসলের রোগ বালাইসহ নানান বিষয়ে পরামর্শ দিতে কৃষি বিভাগ পীরগঞ্জ উপজেলাকে ৪৬ টি বøকে ভাগ করেছে। ওইসব বøকের অধীনে রবিবার পর্যন্ত মাত্র ১ হাজার ৩’শ হেক্টর জমিতে রোপা আমন চারা লাগানো হয়েছে। সুত্র আরও জানায়, আগামী ২০ আগস্ট পর্যন্ত আমন চারা লাগানো যাবে। এ সময়ের পরে জমিতে রোপা আমন চারা লাগানো হলে আশানুরূপ ধানের ফলন হবে না বলে কৃষি বিভাগ জানিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ছাদেকুজ্জামান সরকার আবহাওয়া অফিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, দেশে ২৪ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু রোপা আমন চারা লাগানোর আরও প্রায় ৩ সপ্তাহ সময় রয়েছে সেহেতু আমন ধান চাষের লক্ষ্যমাত্রা পুরন হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com