বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আমেরিকা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দিয়ে বসে আছে – প্রধানমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩২২ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- প্রধানমন্ত্রী গত ২৮ ডিসেম্বর/২১ মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রকাশিত বঙ্গবন্ধু ও বিচার বিভাগ ও বঙ্গবন্ধু অ্যান্ড জুডিশিয়ারি শীর্ষক বাংলা ও ইংরেজিতে মুজিব স্মারকগ্রন্থ এবং ন্যায়কণ্ঠ শীর্ষক মুজিব বর্ষের স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বলেছেন, আমেরিকার মতো দেশ সব সময় ন্যায়বিচার এবং গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, মানবাধিকারের কথা বলে। কিন্তু সেই দেশ বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে বসে আছে। তিনি গণভবন থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।
এদিন প্রধান মন্ত্রী সবার প্রতি সুবিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাঁর সরকার এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করবে। তিনি বলেন, ‘ন্যায়বিচার মানুষের প্রাপ্য। সেটা যেন সব সময় পায়, সেটা আমরা চাই। কারণ, আমরা ভুক্তভোগী। তাই আমরা জানি বিচার না পাওয়ার কষ্টটা কী।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিভিন্ন দেশে পলাতক থাকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এখনো কয়েকজন খুনি পালিয়ে আছেন, তাঁদের খোঁজা হচ্ছে। শেখ হাসিনা বলেন, ‘আমেরিকার মতো দেশ সব সময় ন্যায়বিচার এবং গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, মানবাধিকারের কথা বলে। কিন্তু আমাদের যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল, আমরা যে ন্যায়বিচার পাইনি—তারপর যখন বিচার হলো, সেই খুনিদের আশ্রয় দিয়ে বসে আছে।’ তিনি সরকারে আসার পর যুক্তরাষ্ট্রে যে কজন প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন, তাঁদের কাছে খুনিদের ফেরত পাঠানোর বিষয়ে কথা বলেছেন, অনুরোধ করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি বারবার বলেছি, একজন সাজাপ্রাপ্ত আসামিকে আপনারা কীভাবে আশ্রয় দেন। আপনাদের জুডিশিয়ারি কীভাবে একজন খুনিকে আশ্রয় দেয়?’

বঙ্গবন্ধুর খুনি রাশেদ আমেরিকায় এবং মেজর নূর কানাডায় আশ্রয় নিয়ে আছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com