বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আশুরার বিলে চাষীদের বোরো চাষের প্রস্তুতি চলছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৫৪৫ বার পঠিত
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।-
দিনাজপুরের নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যানঘেষা ঐতিহাসিক আশুরার বিলে আসন্ন বোরো মৌসুমে বোরো চাষের প্রস্তুতি নিচ্ছেন চাষীরা।ইতিমধ্যে বোরো চারা রোপন যোগ্য হয়েছে।ঐসব চারা যাতে  ক্ষতিগ্রস্ত না হয় এজন্য ক্যানেলে প্রবাহিত পানির ধারা চলমান রাখতে শত-শত চাষী আবর্জনা পরিস্কারে কাজে নেমেছে।বুধবার ৭ ডিসেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায় বিল এলাকায় চাষীরা একত্রিত হয়ে জমি এবং ক্যানেল সংস্কারের কাজ করছেন।সেখানেই  তারা তাঁবু খাটিয়ে অবস্থান নিয়ে রান্না-খাওয়ার ব্যবস্থাও করেছে।চাষী নেতা রেজাউল ইসলাম, মোসলেম উদ্দিন সহ কয়েকজন চাষী জানান ইতিমধ্যেই আমাদের বোরো চারা রোপণ যোগ্য হয়েছে।আগামী ৮/১০ দিনের মধ্যেই রোপণ কাজ শুরু হবে।তারা আরো জানায় ঐ জমি তারা তাদের পুর্বপুরুষের  আমল থেকেই চাষাবাদ করে আসছে।তাদের ভাষায় প্রধানমন্রী শেখ হাসিনা বলেছেন আবাদি জমি কোন ভাবেই নষ্ট বা ফেলে রাখা যাবেনা।সেই লক্ষ্যে আমরা খাদ্য উৎপাদনে বোরো চাষের প্রস্তুতি নিচ্ছি।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com