বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির কো-চেয়ারম্যান হলেন রংপুরের চৌধুরী খালেকুজ্জামান

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৭ বার পঠিত

রংপুর প্রতিনিধি।-আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্রের ২৫(৬) অনুচ্ছেদ অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে আওয়ামী লীগের বিভাগীয় উপ-কমিটিগুলোর চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান মনোনয়ন দিয়েছেন।
এতে ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির কো-চেয়ারম্যান মনোনীত হয়েছেন চৌধুরী খালেকুজ্জামান। তিনি এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। রংপুর-৩ আসন ও রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এর আগে তিনি ৩ বার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। চৌধুরী খালেকুজ্জামান ছাত্রাবস্থায় রংপুরের ঐতিহ্যবাহি কারমাইকেল কলেজের ভিপি ছিলেন এবং তিনি রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর গ্রামের জন্ম গ্রহণ করেন। তিনি বর্ণাঢ্য কর্মজীবনে কর একাডেমীর মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। চৌধুরী খালেকুজ্জামান রংপুর উন্নয়ন সমন্বয় পরিষদের আহবায়ক থেকে রংপুরের উন্নয়নে সবসময় গুরুত্বপূর্ণ ভুমিক্ষা পালন করে আসছেন।
গত রোববার সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়েছে।
এদিকে রংপুরের বাসিন্দা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির কো-চেয়ারম্যান মনোনীত হওয়ায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com