বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে ও আটককৃতদের শাস্তির দাবিতে ঘোড়াঘাট উপজেলা স্কাউটস এর মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৭ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ওমর আলী শেখকে সরকারি বাসভবনে নির্মম ও বর্বরোচিত হামলার শিকারের ঘটনার সাথে সম্পৃক্ত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার হিলি-ঘোড়াঘাট সড়কের ওসমানপুর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ঘন্টাব্যাপি ঘোড়াঘাট উপজেলা স্কাউটসের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সাত্তার সরকার, শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি মোঃ আনছার আলী, সাধারণ সম্পাদক মোঃ জামিরুল ইসলাম, স্কাউটস কমিশনার মোঃ এমদাদুল হক, শিক্ষক আনিছুর রহমান সহ আরো অনেকে। মানববন্ধনে উপজেলা স্কাউটসের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com