বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ইউক্রেনে অভিযান বন্ধ করে হাত-পা গুটিয়ে বসে থাকবে না রাশিয়া – ল্যাভরভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩৪৩ বার পঠিত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে খাদ্যশস্য রফতানির ব্যাপারে যে চুক্তি হয়েছে তার অর্থ এই নয় যে, ইউক্রেনে অভিযান বন্ধ করে হাত-পা গুটিয়ে বসে থাকবে। সোমবার গণপ্রজাতন্ত্রী কঙ্গো সফর করতে গিয়ে এ মন্তব্য করেছেন ল্যাভরভ ।

তিনি এদিন কঙ্গোয় এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনের ওদেসা বন্দরের খাদ্যশস্যের ভান্ডার থেকে দেশটির সেনাবাহিনীর ঘাঁটিগুলো অনেক দূরে অবস্থিত। ফলে ওইসব সামরিক অবস্থানে হামলা চালালে খাদ্য গুদামের যেমন কোনো ক্ষতি হয় না তেমনি দেশটির বন্দরগুলো দিয়ে নিরাপদে খাদ্য রফতানিও অবাধে চলতে পারে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনকে নিরস্ত্র করার লক্ষ্যে রাশিয়ার সামরিক অভিযান চলবে।

ওদেসা বন্দরে শনিবারের হামলা সম্পর্কে সের্গেই ল্যাভরভ বলেছেন, রুশ সেনারা ওই বন্দরের সামরিক অবস্থানে হামলা চালিয়েছে খাদ্যশস্যের ভান্ডারে নয়। সূত্র: ডয়েচে ভেলে

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com