বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা পীরগঞ্জে চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মো: হাফিজুর রহমান সেলিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

২৪ নভেম্বর /২৪খ্রি: রোববার দুপুরে ইউপি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বলেন, সেলিম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রভাব খাঁটিয়ে প্রায় ৫ শতাধিক উপকার ভোগীর (টিসিবি) নাম তালিকা থেকে বাদ দিয়ে তাঁর আত্মীয় স্বজনদের নাম অন্তর্ভুক্তী করেছে। এছাড়া জন্ম নিবন্ধন, বয়স্ক-বিধবা, মাতৃত্বকালিন ও প্রতিবন্ধী ভাতার নামে অর্থ গ্রহণসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগ করেন।

এতে বক্তব্য রাখেন, সাংবাদিক মাহমুদুল হাসান, ইউপি সদস্য আবু তাহের মিয়া, হারুন মিয়া, আশরাফুল ইসলাম, শিমুল মিয়া, তাহাজুল ইসলাম ও শাহিন মিয়া, সংরক্ষিত নারী সদস্য ফাতেমা বেগম, মরিয়ম বেগম এবং ভুক্তভোগী খুশি মিয়া, শরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় ইউপি হিসাব সহকারিকে ধাওয়া দেয় উত্তেজিত জনতা। পরে চেয়ারম্যানের কক্ষসহ ৩টি কক্ষে তালা ঝুলিয়ে দেয়। বিষয়ে জানতে চাইলে, ইউপি চেয়ারম্যান জানান, করোনা কালীন সময়ে টিসিবি’র ৬’শ ৮২ টি কার্ড অতিরিক্ত বরাদ্দ এসেছিল। বর্তমানে তা বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নতুন করে ২’শ ১৮টি কার্ড প্রতিস্থাপন করা হয়। সঠিক তথ্য অবগত না হয়েই একটি বিশেষ মহলের নির্দেশে কতিপয় ব্যক্তি  আমার সুনাম  ক্ষুন্ন করতে এসব করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com