বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ইউপি চেয়ারম্যান রূপমের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৪৬ বার পঠিত

এস আই সুমন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি।- বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রূপমের সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট। এই আদেশের ফলে তিনি এখন তার পদে বহাল থাকতে পারবেন। হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোঃ খসরুজ্জামান ও বিচারপতি মোঃ মাহমুদ হাসানের যৌথ বেঞ্চ গত ১ সেপ্টেম্বর এ আদেশ দেন। গত ৭ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পরিপত্রে ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রূপমের বিরুদ্ধে সরকারি নিয়মনীতি ব্যতয় ঘটিয়ে অনিয়মের অভিযোগে সাময়িক বরাখাস্তের আদেশ জারি করেন। চেয়ারম্যান এসএম রূপম এই আদেশের বিরুদ্ধে মাননীয় হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট থেকে বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। বুধবার চেয়ারম্যান এসএম রূপম হাইকোটের আদেশের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করনে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবীর বলেন, আদেশের কপি হাতে পেয়েছি। আইনের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com