বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ইটভাটার গরম বাতাসে বোরো ধানের ক্ষতি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৯১ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার পলাশবাড়ীতে ঝড়ের তান্ডব চলাকালে ইটভাটার গরম বাতাস নির্গত হওয়ায় প্রায় ২’শ বিঘা জমির বোরো ধান বিনষ্ট হতে বসেছে। সংশ্লিষ্ট কৃষি অফিস সূত্র জানায়, গত রবিবার (৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে পলাশবাড়ীর উপর দিয়ে আকস্মিক কাল বৈশাখীর মৌসুমী ঝড় আঘাত হানে। উপজেলায় যত্রতত্র অবস্থিত ইটভাটা গুলোর তাপমাত্রা নির্গত হওয়ায় কমবেশি উপজেলার সর্বত্র বোরো ধানের দানা ঝলসে গিয়ে কৃষককূল মারাত্মক ক্ষতির সম্মুখীনে পড়েছেন। ক্ষতিগ্রস্থ কৃষকরা বিষয়টি টের পেয়ে পরদিন সোমবার সকালে তাৎক্ষনিক এলাকায় সমেবেত হন। এসময় ক্ষতির বিষয়টি কৃষকরা মৌখিক ভাবে উপজেলা প্রশাসনকে অবগত করেন। ক্ষতিগ্রস্ত ধান চাষীদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, কৃষি অফিসার মো. আজিজুল ইসলাম ও দায়িত্বপ্রাপ্ত থানা অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. মতিউর রহমান সরেজমিন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে কর্মকর্তাগণ প্রাথমিকভাবে মৌখিক অভিযোগের সত্যতা পাওয়ায় এব্যাপারে কৃষকদের লিখিত অভিযোগ দাখিল করতে বলেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com