বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

ইনসাফ কায়েম ও ন্যায় অধিকার প্রতিষ্ঠা করতে হবে- আব্দুল হালিম

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম চব্বিশের জুলাই বিপ্লবের পর একটি ইনসাফ, সুন্দর ও স¤প্রীতির বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহŸান জানিয়ে বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষ সবাই মিলে অধিকার ভোগ করব। যার সম্মান সে তার সততা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে পাবে। রিকশাচালকের সন্তান মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। একজন পরিচ্ছন্নতাকর্মীর ছেলে যদি লেখাপড়া করে এগিয়ে যেতে চায়, তাকে সুযোগ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আপনারা আমরা কষ্টে আছি। এর কারণ হলো যারা ক্ষমতায় ছিল, তারা দেশের অর্থ বাইরে পাচার করে দিয়েছে। ফলে আমরা সবাই কষ্ট ভোগ করছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই মিলে ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
বুধবার দুপুরে রংপুর মহানগরীর বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রের অনেক সম্পদ আছে যা দিয়ে দেশের সব মানুষের সুন্দরভাবে চলার ব্যবস্থা করা সম্ভব। কিন্তু রাষ্ট্রের সম্পদের দায়িত্বে যারা থাকে তারা সেসব খেয়ে ফেলে। তবে আমরা ক্ষমতায় গেলে তা হতে দেব না।জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, পঞ্চগড়ে নৌকা দুর্ঘটনায় জামায়াতের আমিরের নেতৃত্বে নিহত ৭১ জন হিন্দু ও একজন মুসলিম পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা ও আর্থিক সহযোগিতা করে আমরা নিহতদের পরিবারের পাশে ছিলাম। আমরা আগামীতেও অসহায় মানুষের পাশে থাকব।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওসার আলী প্রমুখ। হাজীরহাট থানা আমির বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া। রংপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com