বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ইয়ুথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- “খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর পৌর সভার ইয়ূথ ক্লাব আয়োজিত ইয়ুথ ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় জয় স্পোর্টিং ক্লাব পীরগঞ্জ ৩-১ গোলে বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতি দলকে পরাজিত করে। বিজয়ী দলের সজীব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে পার্বতীপুর পৌরসভার সরকারপাড়া মাদ্রাসা মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার আয়োজক কমিটির সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর মানজুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রশিদ বাবলু,সাধারন সম্পাদক আনোয়ারুল হক,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী ও সোহেল মারুফ স্বপন এবং টুর্নামেন্ট কমিটির আজিজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com