বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

এইচ টি ইমাম এর ইন্তেকাল স্পীকারের শোক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৩৬ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমাম ৩ মার্চ/২১ খ্রি: বুধবার দিনগত মধ্যরাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ………রাজেউন) এইচ টি ইমাম -এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি । তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এইচ টি ইমাম ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। প্রায় একমাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। উল্লেখ্য, এইচ টি ইমাম ১৯৭১ সালে পাকিস্তান সরকারের চাকরিতে থাকা অবস্থায় পাকিস্তানের প্রতি আনুগত্য ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে, স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হন তিনি। ২০১৪ সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com