মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

এখনো বিশ্বের ১২টি দেশ করোনা মুক্ত রয়েছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৭৪৯ বার পঠিত

মাত্র সাত মাসের মধ্যেই বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলে পৌঁছে গেছে প্রাণঘাতী এ ভাইরাস।বিশ্বের সর্বত্র ছরিয়ে পড়েছে করোনা তবে ভাইরাসটিতে এখনো আক্রান্ত হয়নি ১২টি দেশ। দেশগুলো হচ্ছে যথাক্রমে- উত্তর কোরিয়া, তুর্কমেনিস্তান, কিরিবাতি, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, টুভালু ও ভানুয়াতু। এই দেশগুলোর বেশিরভাগই ওশেনিয়া মহাদেশে অবস্থিত। করোনার সংক্রমণমুক্ত দেশের তালিকায় উত্তর কোরিয়ার নাম এলেও দেশটি সত্যিই করোনামুক্ত কি না তা নিয়ে বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে। কারণ, উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ তথ্য খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করে দেশটির সরকার।
গত ৩১ ডিসেম্বর চীনে শনাক্ত হয়েছিল নতুন এ ভাইরাস, বিজ্ঞানীরা যার নাম দেন নভেল করোনাভাইরাস। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাবে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪১ লাখ ১৮ হাজার ১১৫ জন। মারা গেছেন ছয় লাখেরও বেশি মানুষ। প্রাণঘাতী এ ভাইরাস এতটাই অপ্রতিরোধ্য যে, এক দেশে সংক্রমণ কমছে তো আরেক দেশে বেড়ে যাচ্ছে । যেখানে কমে গেছে বলে মনে করা হচ্ছে, সেখানে আবারও আঘাত হানছে এ মহামারি। এভাবে দেখতে দেখতেই বিশ্বের ১৮৮টি দেশে পৌঁছে গেছে নভেল করোনাভাইরাস। আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com