মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

এবারও হচ্ছে না কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের ঈদ জামাত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৪৮ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি।- কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৪তম ঈদুল ফিতরের জামাত এবারও অনুষ্ঠিত হচ্ছে না। করোনার অতিমারির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী এবার ঈদের নামাজ মসজিদে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে রোববার শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির এক জুম মিটিং জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদির মিয়া, সাংবাদিক মোস্তফা কামাল প্রমুখ। সভায় বক্তারা বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে জামাত অনুষ্ঠান করা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তা ছাড়া বর্তমানে দেশে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। পরে উপস্থিত সবার মতামত নিয়ে শোলাকিয়া মাঠে এবার ঈদের জামাত বাতিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com