মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কটিয়াদীতে করোনা মোকাবেলায় পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও জনসচেতনতা ভ্রাম্যমাণ আলোচনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৫৩ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘মাস্ক পড়ার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগ মাস্ক বিতরণ, জনসচেতনতা ভ্রাম্যমাণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় কটিয়াদী মডেল থানার আয়োজনে এই মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এক পথচারীকে মাস্ক পড়িয়ে দিচ্ছেন ওসি। মাস্ক বিতরণ কর্মসূচিতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান ভূইয়া, মডেল থানার (ওসি) তদন্ত শফিকুল ইসলাম, সাবেক ভিপি দুলাল বর্মণ, উপজেলা যুবলীগ আহ্বায়ক শারফুল কাদের ভিপি মনির প্রমুখ। উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান, এসআই দুলাল মিয়া, এসআই কামাল সহ অন্যান্যরা। এসময় মডেল থানার সকল পুলিশ সদস্য মাস্ক বিতরণ কর্মসূচিকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানতে হবে। অর্থনৈতিক ও জীবন ধারা স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাস্ক পড়ার বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com