মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কটিয়াদীতে নিখোঁজের একদিন পর নদী থেকে সোর্সের লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২৬৮ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর আড়িয়াল খাঁ নদীতে ভাসমান নকুল মিয়া (৩৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার মসূয়া ইউনিয়নের রামদী মৌলভীবাড়ি সংলগ্ন নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। বুধবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত নকুল মিয়া কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়া এলাকার মুকুল মিয়া (মুকুল চক্রবর্তীর) বড় ছেলে। তিনি পুলিশের সোর্স হিসাবে কাজ করতো। নিহতের স্ত্রী জানায়, সোমবার সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে যায় নকুল। কিন্তু রাতেও বাড়ি ফিরে নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করি। তার মোবাইল ফোনও বন্ধ ছিলো। মঙ্গলবার সন্ধ্যার পর নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। নিহতের বড় ছেলে শাকিল (১৫) তার বাবার লাশ বলে শনাক্ত করে। কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com