মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

 কটিয়াদীতে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৮৭ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি‌।- কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচনা সভা ও স্কাউট প্রতিজ্ঞা পাঠের মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউট দিবস পালন করেছে রক্তদান সমিতি। বিকালে পৌর সদরের রিয়াজ ভবনে রক্তদান সমিতি’র কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কাউট আমান উল্লাহ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উডব্যাজার ও বেতাল ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমরোজ হোসেন, রোভার স্কাউট লিডার ও কটিয়াদী সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মাহবুবুর রহমান, রক্তদান সমিতি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, স্কাউট মাহবুবুর রহমান, কটিয়াদী সরকারি কলেজের সিনিয়র রোভার মেট আব্রারুল হক তাকী, ফুয়াদ হাসান আদর, স্কাউট- সীমান্ত পোদ্দার, মো. সানি, কাউসার আহমেদ রানা প্রমুখ। এ সময় অন্যদের মাঝে আশিকুর রহমান শাওন, সাব্বির আহমেদ, নবজিৎ সাহা, সুমিত দাস জয়, পূজা সাহা, আব্দুল্লাহ আল মাসুম, কামরুল, হাসিবুল মাহমুদ, শাবিহ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে তরুণদের স্কাউটিংয়ে যুক্ত হওয়ার মাধ্যমে রাষ্ট্র ও সমাজে ভূমিকা রাখার আহবান জানান। এতে রক্তদান সমিতি মুক্ত স্কাউট গ্রæপ এবং রক্তদান সমিতি মুক্ত রোভার স্কাউট গ্রæপ নামে দুটি ইউনিট ঘোষণা করা হয়। আলোচনা সভা শেষে স্কাউট প্রতিজ্ঞা পাঠ করা হয়। এ সময় উপহার হিসেবে স্কাউটদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com