মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

কটিয়াদীতে মাইক্রোবাসের ধাক্কায় নানা-নাতনী নিহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৮০৬ বার পঠিত

কিশোরগঞ্জ থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদীতে বেপরোয়া গতির এক মাইক্রোবাসের ধাক্কায় নানা ও তার ১০ বছর বয়সী নাতনী নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কটিয়াদী-মঠখোলা সড়কে হেলিপ্যাডের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম মো. আফিল উদ্দিন (৬৫) ও নুসরাত (১০)। নিহত আফিল উদ্দিন উপজেলার মসূয়া ইউনিয়নের চরবেতাল গ্রামের মৃত ফালু প্রধানের ছেলে। অন্যদিকে নুসরাত উপজেলার জালালপুর ইউনিয়নের আবু হানিফার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে উপজেলার মসূয়া ইউনিয়নের চরবেতাল গ্রাম থেকে নাতনী নুসরাতকে বাড়ি পৌঁছে দিতে তাকে নিয়ে বাই সাইকেলযোগে কটিয়াদীতে যাচ্ছিলেন আফিল উদ্দিন। পথে হেলিপ্যাডের কাছে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস বাইসাইকেলটিকে ধাক্কা দিলে নানা-নাতনী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নানা আফিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত নাতনী নুসরাতকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সড়ক দুর্ঘটনায় নানা-নাতনীর মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com