মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কটিয়াদীতে রাস্তার পাশে পড়ে থাকা পিকআপ থেকে ৪৮ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার 

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩০৮ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- কিশোরগঞ্জের কটিয়াদীতে র‌্যাব -১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অভিযানে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি পিকআপ গাড়ি থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কটিয়াদী উপজেলার চরিয়াকোনা স্বনির্ভর বাজার এলাকা পরিত্যক্ত পিকআপ ও পিকআপটি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কটিয়াদী উপজেলার চরিয়াকোনা স্বনির্ভর বাজার এলাকায় অভিযান চালান। অভিযানে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ডান পাশের মো. আতাউল মিয়ার ঔষধের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিকআপটি তল্লাসি করে র‌্যাব ৪৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করে। পরে উদ্ধারকৃত পিকআপ ও গাঁজা পরিত্যক্ত হিসাবে কটিয়াদী থানায় জিডিমূলে জমা দেয় হয়। কটিয়াদী থানার ওসি শাহাদত হোসেন বলেন র‌্যাব সদস্যারা ৪৮ কেজি ও একটি পিকআপ থানায় জমা দিয়েছে। বিষয়ে অনুসন্ধান করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com