মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কটিয়াদীতে ল্যাম্পপোস্ট ভাঙার প্রতিবাদ করায় চবি ছাত্রকে মারধর

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ২৫৩ বার পঠিত

কটিয়াদী প্রতিনিধি।- কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ লেকপাড়ে স্থাপিত ল্যাম্পপোস্ট ভাঙার প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন বর্মণ বিরাজ অনির্বাণ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। হামলাকারী সংঘবদ্ধ দল লাঠিসোটা ও লোহার রড দিয়ে বিরাজের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আঘাতে বিরাজের ডানহাতের অনামিকা আঙ্গুলের হাড় ভেঙে ছিটকে পড়ে। ফলে আঙুলটি কেটে ফেলতে হবে বলে চিকিৎসক জানিয়েছেন। কটিয়াদী সরকারি কলেজ লেকপাড়ে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত বিরাজ বর্মণ পৌরসভার পূর্বপাড়ার আওয়ামী লীগ নেতা দুলাল বর্মণ ও আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক দীপা বর্মণের পুত্র। আহত বিরাজ বর্মণের মা প্রভাষক দীপা বর্মণ জানান, সরকারি ল্যাম্পপোস্ট ভাঙার প্রতিবাদ করায় বখাটেরা আমার ছেলের উপর হামলা চালিয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বিরাজের ডান হাতের অনামিকা আঙ্গুল কেটে ফেলতে হবে বলে জানিয়েছেন ডাক্তার। আহত বিরাজ অর্নিবাণ জানায় হিমেল, রাসেল, বাবু, রুবেল, উজ্জল, মেহেদী, তানভীর, ফাহিম ও সাজ্জাদ ও তাদের দোসররা তার উপর হামলা চালিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com