মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কটিয়াদীতে সৌদি প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় চেয়ার‌্যমান পুত্র আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ২৯৭ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদীতে সৌদি প্রবাসীর স্ত্রী সাবিনা আক্তার (২০) কে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক প্রেমিক মো. সাইফুজ্জামান তানভীর (২০) কে আটক করেছে র‌্যাব -১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার বিরিশিরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব ১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এই অভিযানে নেতৃত্ব দেন। গ্রেপ্তার হওয়া মো. সাইফুজ্জামান তানভীর কটিয়াদী উপজেলার দক্ষিণ চাতল গ্রামের সাইদুজ্জামান সাইদের ছেলে। অন্যদিকে নিহত সাবিনা আক্তার কটিয়াদী পৌরসভার কমরভোগ গ্রামের সৌদি প্রবাসী দ্বীন ইসলামের স্ত্রী এবং একই গ্রামের ফুলু মিয়ার মেয়ে। গত ৬ জানুয়ারি সকালে নিজ বসতঘর থেকে সাবিনা আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৮ জানুয়ারি কটিয়াদী থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা (নং-৬(১)২০২১ ) দায়ের করা হয়। র‌্যাব -১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, মামলা দায়েরের পরপরই ঘটনার অনুসন্ধান ও জড়িতদের ধরতে র‌্যাবের নির বিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়। এরই প্রেক্ষিতে র‌্যাব উন্নত প্রযুক্তি ব্যবহার করে নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার বিরিশিরি এলাকায় অভিযান চালিয়ে ঘাতক মো. সাইফুজ্জামান তানভীরকে আটক করে। র‌্যাব জিজ্ঞাসাবাদে মো. সাইফুজ্জামান তানভীর জানায়, কটিয়াদী বাজারে তানভীর ও সাবিনার পরিচয় হয় এবং পরস্পরের মোবাইল নম্বার দেয়া-নেয়া করে। পরবর্তীতে তাদের মোবাইলে কথাবার্তা হয় এবং উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৫ জানুয়ারি রাত ১১টার দিকে মো. সাইফুজ্জামান তানভীর প্রেমিকা সাবিনার বাবার বাড়ী কমরভোগ গেলে তারা এক সঙ্গে দেড় ঘন্টার মতো একান্ত সময় কাটায়। পরে তানভীর চলে যেতে চাইলে সাবিনা তাকে বাধা দেয় এবং তাকে বিয়ে করার কথা বলে। তানভীর সাবিনাকে অনেক বুঝানোর পরও সে বুঝতে না চাইলে তানভীর ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ছুরি দিয়ে সাবিনার পেটে, বুকে আঘাত করে এবং গলাকেটে হত্যা করে। সাবিনাকে হত্যার পর তার মোবাইল ফোন, সোনার চেইন ও কানের দুল নিয়ে তানভীর পালিয়ে যায়। পরের দিন ৬ জানুয়ারি সকাল ১১টার দিকে তানভীর ফাহিম স্বর্ণ শিল্পালয়ের মালিক মীর মো. শামীমের কাছে ৩৫ হাজার টাকায় সোনার চেইন ও কানের দুল বিক্রয় করে। কটিয়াদী থানা পুলিশ ফাহিম স্বর্ণ শিল্পালয়ের মালিক মীর মো. শামীমের কাছ থেকে সোনার চেইন ও কানের দুল উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com