মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কটিয়াদীতে স্বপ্ন ফাউন্ডেশন জালালপুরের উদ্যোগে বৃক্ষরোপন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৭৪ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- “গাছই জীবন তাতেই ভূবন-আসুন সবাই করি বৃক্ষরোপণ” ”এক সময় রোপিত চারাগাছই- ভবিষ্যৎ এর স্বপ্নের কারিগর এই স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বপ্ন ফাউন্ডেশনের জালালপুরের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় স্বপ্ন ফাউন্ডেশনের সংগঠনের পক্ষ থেকে রাস্তার পাশে,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও ঔষুধি চারাগাছ রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন ১০নং জালালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্বপ্ন ফাউন্ডেশান প্রধান উপদেষ্ঠা মোঃ গোলাপ মিয়া, জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম কাঞ্চন মাষ্টার, ঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ, আওয়ামীলীগ নেতা হান্নান ভূইয়া, সাবেক ছাত্রলীগ নেতা ও স্বপ্ন ফাউন্ডেশানের উপদেষ্ঠা হাদিউল ইসলাম রুকন, জালালপুর ইউনিয়ন যুবদলের সাঃ সম্পাদক ও স্বপ্ন ফাউন্ডেশান সভাপতি তাজুল ইসলাম হিমেল। এ সময় অন্যান্যদের রুবেল, মোস্তাক আহমেদ আলামিন, এ বি মুনাঈম, আল আমিন, মোহাম্মদ আলী খোকা, আবির আলামিন, রানা, শহিদুল্লাহ, সুরুজ আহমেদ, আলামিন, সিয়াম,কাউসারসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ মিয়া বলেন,এ রকম উদ্যোগ একটি ভাল উদ্যোগ। এ জন্য সংঘঠনের সভাপতি, সাঃ সম্পাদকসহ সকলকে ধন্যবাদ ও স্বাগতম জানাই। ভবিষৎ এ রকম কার্যক্রম অব্যাহত থাকুক আরও ভাল কিছু করুক এই কামনা করি। আর আমি তাদের সকল কার্যক্রমের পাশে আছি এবং ভবিষৎ ও থাকব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com