মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়ে নিয়ে বখাটেদের আড্ডা: বাধা দেয়ায় হামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৯৯ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারের সামনে দিনের বেলায় বখাটেরা মেয়ে নিয়ে আড্ডা দেয়ার সময় বাধা দিলে রামিম মিয়া (১৬) নামে এক কর্মচারীকে ডাক্তার মনে করে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় বৃহ:বার সকালে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন জানান, বোধবার অফিস চলাকালীন সময় দেড়টার দিকে আবাসিক কোয়ার্টার চত্বরে রিপন, শাহিন, শাকিব, আদনানসহ আরো অজ্ঞাতনামা কিছু বখাটে একজন মেয়ে বান্ধবী নিয়ে আড্ডা দিতে আসে। প্রায় প্রতিদিনই এসব যুবক হাসপাতল চত্বরে আড্ডা দেয়। বিষয়টি হাসপাতালে কর্মরত চিকিৎসক শোয়েব খানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তাদেরকে হাসপাতালের অন্তরে আড্ডা না দিয়ে চলে যেতে বলেন। এতে ওই যুবকরা ক্ষুদ্ধ হয়ে চিকিৎসকের সঙ্গে বাকবিতন্ডা শুরু করে। এর কিছুক্ষণ পর তারা আরো কিছু লোকসহ হাসপাতালের আবাসিক এলাকায় এসে ডাক্তারদের প্রাইভেট কর্মচারী রামিম মিয়াকে ডাক্তার মনে করে এলোপাতাড়ি মারধর করে। নাজমুস সালেহীন বলেন, বিষয়টি আমি এমপি, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার ও মডেল থানার ওসিকে অবহিত করেছি। এ ঘটনায় আহত রামিমের পিতা মো. মজলিশ মিয়া বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ৩-৪ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com