বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

কবিতা-পুড়ে যায় শান্তির মানচিত্র

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

পুড়ে যায় শান্তির মানচিত্র
ইসলাম মুহাম্মদ তৌহিদ

স্মৃতিতে ড্রোন ঘোরে,
বারুদের গন্ধে আল্পনা আঁকেন মা।
বাবার শূন্য পকেটে দরিদ্রতার মিসাইল।
অভাবের অঙ্ক কষা শিশুটি
ক্ষুধার তীব্রতায় খেয়ে ফেলে আস্ত এটম বোম!

মানচিত্র গলে যাচ্ছে,
নদী এখন শিরদাঁড়া ভাঙা শহরের শোকগীতি।
গর্জে ওঠে সভ্যতা—
মাইক্রোফোনে, মিছিলে, মিথ্যে মূর্ছনায়।

ট্যাংক আসে, ফুল পিষে যায়—
ঘাসের ডিএনএ ভেঙে ফেলে বুটজোড়া।
আকাশ রিকনফিগার—
দেশে দেশে যুদ্ধের দামামা,
মৃত্যু এখন ওপেন সোর্স।

পাখিরা মাইনফিল্ডে ওয়ার্ডপ্রেস বসায়,
বর্বরতার শরীরে ইজরায়েলি ট্যাটু।
মানবতা পিক্সেলড,
থার্মাল ভিউতে কাঁদে..

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com