মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

কবিতা-মিথ্যে মায়া

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত
মিথ্যে মায়া
হালিমা সুলতানা 
মিথ্যে মায়ায় জাড়ানো ফুল
রাতে ফুটে রাতেই ঝরে।
মিথ্যে আশায় ছড়ানো প্রেম
মুখ থুবড়ে তাই সদাই পরে।
সম্পর্কের এক ব্যবধানটা
হাজার বাঁধায় সামনে আসে।
উঁচু নিচু চলার পথে
স্বার্থের স্রোতে সবাই ভাসে।
মরিচীকার মায়া গড়া
ধোঁকা, কষ্ট, স্বার্থ দিয়ে।
ফাঁদে পরলে তোমার জীবন
যাবে গভীর জলে নিয়ে।
ভালোবাসার মিথ্যে জালে
গলায় জুটবে ফাঁসির দড়ি।
একটা মায়ায় একটা মৃত্যুর
ফাঁদ তাই অতি যত্নে গড়ি।
গৌরীপুর, ময়মনসিংহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com