বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কবিতা-

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত
কবিতা”
-ফারুক আহম্মেদ জীবন
কবিতা শুধু কবিতা নয়, নয় রূপ কথা
নয় কোনো অলৌকিকতা,
কবিতা মানে যে প্রতিটা জীবনের কথা
যেখানে থাকবে কষ্ট, বেদনা ব্যথা।
কবিতা মানে দেশ, মানুষ, মাটি, প্রকৃতির কথা,
যেখানে থাকবে বিস্তীর্ণ ফসলের মাঠ,
আর বৃক্ষ, তৃণ ভুজ, লতাপাতা, সবুজের অরণ্য
নানান ফুল, ফল, পাখপাখালির গুঞ্জন
বাঁকা নদের ঘাট, বিশাল বিস্তীর্ণ নীল আকাশ মেঘের ভেলা তারক অঞ্জলীর খেলা
আর চাঁদ সুরুজের হাট
থাকবে সাগর, নদী, পাহাড়, পর্বত, উপত্যকা।
কবিতা মানে সমাজের কথা
কবিতা মানেই হলো প্রতিটা জীবনের বাস্তবতা।
কবিতা মানে হলো জীবনের কথা।
যেখানে আছে সুখ দুঃখ, হাসি, কান্না, বিরহ গাঁথা।
কবিতা মানে সুন্দর চরিত্র গঠন,
শাব্দিক বচন, নৈপুণ্যতার রচন, মুগ্ধতার পঠন।
কবিতা মানে মানবের মৌলিক অধিকার
অন্যায়, জুলুম বাজির বিরুদ্ধে অকুণ্ঠ রুদ্র হুংকার
চির উৎপাটন করা অবিচার
বন্ধ করা দুঃস্থ নিপীড়িত মজলুমের হাহাকার।
কবি কবিতায় যে দ্রোহী দ্রোহীতা
যা- আনে মানব সমাজের পবিত্রতা আর শুদ্ধতা
যেখানে থাকে ভরা অমিয় শান্তির বিশুদ্ধতা,
কবিতা মানে নয় শুধু প্রেম, ভালোবাসা বিরহ ব্যথা
কবিতা মানে হলো অমৃতের ছন্দে গন্ধে ভরা
তাল, লয়, মাত্রার সুর মোহনায় গাঁথা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com