বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

করোনার টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৮ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- আজ ৭ ফেব্রুয়ারী মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী । পরে এখানে আরও কয়েকজন মন্ত্রী ও উচ্চপর্যায়ের ব্যক্তি টিকা নিয়েছেন। আজ সকাল ৯টা থেকে সারা দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক সামন্তলাল সেনসহ বিভিন্ন ক্ষেত্রের উচ্চপর্যায়ের ব্যক্তিরা আজ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্র থেকে করোনার টিকা নিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সকালে স্বাস্থ্য অধিদপ্তরে টিকাদান কার্যক্রম নিয়ে এক অনুষ্ঠানে অনলাইনে সারা দেশের সিভিল সার্জন ও জেলা প্রশাসকদের সঙ্গে যুক্ত হন। তিনি টিকাদানের কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেছেন।স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘বছরব্যাপী টিকার কার্যক্রম চলবে। আমাদের টিকা আসতে ছয় মাস লাগবে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা আসবে।’মন্ত্রী বলেছেন টিকার অ্যাপ আছে। আর অ্যাপে সমস্যা হলে ইউনিয়ন তথ্যকেন্দ্রে টিকার নিবন্ধন করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com