মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

করোনার মধ্যেও কাবার পথে হজযাত্রীরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬৮৮ বার পঠিত

এ বছর করোনা মহামারির মধ্যেই বিধি মেনে মুসলিম হজযাত্রীরা কাবা শরিফে উপস্থিত হতে শুরু করেছেন। এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয় এ বছর মাত্র এক হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার হজযাত্রীকে ধর্মীয় রীতি পালনের অনুমতি দিয়েছে। তার মধ্যে দুই তৃতীয়াংশ সৌদি আরবে অবস্থিত বিদেশি নাগরিকরা। আর এক তৃতীয়াংশ হজযাত্রী সৌদি আরবের নাগরিক। জানা গেছে, সৌদি সরকার এ বছর সকল হজযাত্রীদের ব্যয়, তাদের খাবার, হোটেল থাকার ব্যবস্থা, পরিবহন এবং স্বাস্থ্যসেবা দেবে। তবে এবার হজের খবর সম্প্রচারের ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কাবা শরিফে যাওয়ার অনুমতি পায়নি। উল্লেখ্য অন্য বছরগুলোতে সারাবিশ্বের ২৫ লাখ মানুষ হজ পালনে গেলেও এ বছর তা হচ্ছে না।এ বছর হজযাত্রীদেও সবাইকে জায়নামাজ নিয়ে যেতে হচ্ছে। এর আগে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে নামাজ আদায় করা হলেও এ বছর একজন হজযাত্রী থেকে আরেকজনকে সবসময় দূরত্ব বজায় রাখতে হবে। এর আগে গত ৯০ বছরের মধ্যে হজ বাতিলের ঘটনা সৌদিতে ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com