মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

করোনা: ত্রাণ বিতরণ করলেন শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক নেতারা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৯৪৯ বার পঠিত

সিলেট:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের উদ্যোগে এ মাসের শুরু থেকেই করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত সিলেটের নিম্নআয়ের বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টং, ফুচকা/চটপটির দোকানদার, সবজি বিক্রেতা, বিশ্ববিদ্যালয়ের নিম্ন আয়ের কর্মচারীসহ করেরপাড়, ডলিয়া, নয়াবাজার, আখালিয়াঘাট এলাকার রিকশা-ভ্যান-টমটম-সিএনজি চালক, দিনমজুর, গৃহকর্মী, ভিক্ষুক, বিধবা/স্বামী পরিত্যক্তা, হোটেল কর্মচারী, ভাসমান ও ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিতরণ করা উপহার সামগ্রীতে ছোলা ও খেঁজুরসহ রমজানে প্রয়োজনীয় দ্রব্যাদিও ছিল। এ নিয়ে ৬৫০ পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে খাবার প্যাকেট, ৮০০ জনের মাঝে রান্না করা খাবার এবং  দরিদ্র-অসচ্ছল পরিবারের ৩২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে ছাত্রবৃত্তি হিসেবে এককালীন অর্থ প্রদান করা হয়েছে।

শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের গৃহীত এই উদ্যোগে ইতোমধ্যে বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা, সাস্টিয়ান ও নন-সাস্টিয়ান সাধারণ শিক্ষার্থী এবং দেশি-বিদেশি সুহৃদরা এগিয়ে এসেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com