বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

করোনা নিয়ে অনলাইন বুলেটিন বন্ধ হচ্ছে বুধবার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন বন্ধ করে দেওয়া হচ্ছে। বুধবার থেকে নিয়মিত এই বুলেটিন আর হবে না। মঙ্গলবার শেষ দিন এ বুলেটিন হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুর আড়াইটায় শেষ দিন অনলাইন স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করা হবে। বুধবার থেকে গণ মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি আকারে করোনা বিষয়ক আপডেট পাঠানো হবে।’ গত ফেব্রæয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য জানাতে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ ব্রিফিং করতেন। মার্চের শেষের দিকে নিয়মিত এ ব্রিফিং পরিচালনা করতে থাকেন স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের পরিচালক ডা. হাবিবুর রহমান। বিকেল ৩টায় এই ব্রিফিং অনুষ্ঠিত হলেও পরে দুপুর আড়াইটায় ব্রিফিংয়ের সময় নির্ধারণ করে অধিদফতর। এরপর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে অনলাইনে ব্রিফিং পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদফতর। ওই সময় সাংবাদিকরা জুম প্লাাটফর্মে যুক্ত হয়ে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে পারতেন। কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে সাংবাদিকদের যুক্ত হওয়ার পর্বটি বাদ দিয়ে ‘বুলেটিন’ আকারে এটি উপস্থাপন শুরু হয়। এতে নিয়মিত তথ্য উপস্থাপন করে আসছিলেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com