বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

কাউনিয়ার টেপামধুপুরে যুবককে কুপিয়ে হত্যা ৩ জনের বিরুদ্ধে মামলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৩৩ বার পঠিত

রংপুর থেকে নিজস্ব প্রতিনিধি।- রংপুরের কাউনিয়া উপজেলায় পল্লীতে সাইদুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর ঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখার অভিযোগে তিনজনের নামে মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে নিহত সাইদুল ইসলামের বাবা অজিমুদ্দিন বাদী হয়ে কাউনিয়া থানায় এই মামলা করেন।
ওই মামলায় অভিযুক্ত নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম ও তার স্ত্রী বুলবুলিকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে এজাহারে উল্লেখ থাকা আরেক আসামিকে গ্রেফতারের আগে নাম জানাতে চায়নি পুলিশ। কারণ চানাচুর বিক্রেতা রফিকুলের স্ত্রীর সাথে সাইদুলের পরকীয়ার সম্পর্ক ছিল বলে পুলিশের কাছে দাবি করলেও পুলিশ সম্ভাব্য সব কিছুই খতিয়ে দেখছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান। তিনি জানান, ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা ওই দম্পতিকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার সকালে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে। অন্য পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এব্যাপারে রংপুরের জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তৈয়ব মুহাম্মদ আরিফ হোসেন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্ত্রীকে কুপ্রস্তাব দিতেন বলে রফিকুল যে দাবি করছেন তা প্রকৃত কারণ নাও হতে পারে। কারণ চার-পাঁচ বছর আগে রফিকুল ও সাইদুলের মধ্যে জমি নিয়ে বিরোধে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। তবে কোনো একটি বিষয়কে ঘিরে এই হত্যাকাÐ ঘটেছে। আমরা সব দিক বিবেচনা করে তদন্ত করছি। হত্যাকাÐের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, শনিবার কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চর আজম খাঁ গ্রামে ঘরের মেঝে খুঁড়ে সাইদুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার আগে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সাইদুল। পরের দিন শনিবার সকালে রফিকুলের বাড়ির পাশে একটি বাদাম-ভুট্টাক্ষেতে রক্তমাখা কোদাল ও রক্তের দাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তের দাগ অনুসরণ করে রফিকুলের ছোট ভাইয়ের ঘরের মেঝেতে পুঁতে রাখা সাইদুলের মরদেহ উদ্ধার করে। রফিকুল ওই গ্রামের হারেস উদ্দিনের ছেলে এবং নিহত সাইদুল একই গ্রামের অজিমুদ্দিনের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো-জ্যাঠাতো ভাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com