বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কারমাইকেল কলেজ ও সোনালী ব্যাংকের মধ্যে অনলাইন ব্যাংকিং সেবা চুক্তি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- অনলাইন ব্যাংকিং সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড রংপুর বাজার শাখা এবং কারমাইকেল কলেজের মধ্যে চুক্তিপত্র সম্পাদন হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের সভাকক্ষে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে এখন থেকে সোনালী ব্যাংকের অনলাইন সেবার মাধ্যমে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিভিন্ন ফি/চার্জ প্রদান বা আদায় করতে পারবেন। এতে করে ভোগান্তি দূর কমে আসার পাশাপাশি সময়ের অপব্যবহার বা অপচয় রোধ সম্ভব হবে। একই সাথে কলেজ সংশ্লিষ্ট যে কোনো ফি/চার্জ দ্রুত সময়ের মধ্যে যে কোনো স্থান থেকে অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে প্রদান করা যাবে।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড এর জেনারেল ম্যানেজার্স অফিস রংপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ রশিদুল ইসলাম এবং কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. মোঃ আমজাদ হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড রংপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোঃ আব্দুল বারেক চৌধুরী, সোনালী ব্যাংক লিমিটেড রংপুর বাজার শাখার ম্যানেজার শারমিন আফরোজ সুমি, সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম তানজির পারভেজ, প্রিন্সিপাল অফিসার মেহের আফরিন হোসেন মেরিন প্রমুখ।  চুক্তিপত্র স্বাক্ষর সম্পাদন ও হস্তান্তরের পূর্বে অনুষ্ঠান পর্বে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা ছাড়াও সোনালী ব্যাংকের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com