বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কাস্টমস বিভাগের চাপ প্রদানের প্রতিবাদে দিনাজপুর বেকারী মালিক সমিতির জরুরী সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩৭৭ বার পঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি।- ১৫০ টাকা পর্যন্ত উৎপাদন পর্যায়ে বেকারী শিল্পে ব্রেড, বিস্কুট, কেক মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাজেটে আওতামুক্ত রাখা সত্যেও দিনাজপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা নতুন নিবন্ধনের জন্য অনৈতিক চাপ প্রদানসহ বিভিন্ন প্রকার হয়রানীর প্রতিবাদে দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির জরুরী সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর শুক্রবার সকালে গণেশতলাস্থ দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির কার্যালয় মিলনায়তনে জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ শামীম শেখ এর সঞ্চালনায় জরুরী সাধারন সভায় দিনাজপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা নতুন নিবন্ধনের জন্য অনৈতিক চাপ প্রদানসহ বিভিন্ন প্রকার হয়রানীর প্রতিবাদে আগামীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচীসহ প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
জরুরী সাধারন সভায় বক্তব্য রাখেন জেলা বেকারী মালিক সমিতির সহ-সাধারন সম্পাদক মোঃ জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অংকুর সরকার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিউল্লাহ খান শুক্লা, সাধারন সদস্য মোঃ সাহিদ আলী, মোঃ হান্নান, দৌত হাসান, প্রবীর কুমার সাহা, মোঃ সাইদুর রহমান সাইদ, মোঃ মোস্তফা সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com