বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

কাহারোলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর অনুদানের চেক বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৭৫৭ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টে সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হিন্দু জনসাধারনের সার্বিক উন্নয়নে যথাযথ ভুমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ সেই নীতিতে সারা বাংলাদেশে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট একটি কার্যকরি ভূমিকা অব্যাহত রেখেছে। বিএনপি জামায়াত জোট সরকারের সময় হিন্দু কল্যান ট্রাস্টকে একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছিল। আজ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট আজ সারা বাংলাদেশে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, আসন্ন দূর্গোৎসব উপলক্ষ্যে কাহারোল উপজেলায় প্রায় শতাধিক দুঃস্থ মানুষকে ৩ হাজার টাকা করে ৩ লাখ টাকার চেক এবং হিন্দু ধর্মীয় ১৭টি মঠ-মন্দিরে সাড়ে ৫ লক্ষ্য টাকার চেক প্রদান করা হলো। শারদ উৎসবের মধ্যেও মা দুর্গার কাছে প্রার্থনা থাকবে করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য সকল ভক্ত প্রার্থনা প্রত্যাশা করে।
৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার বিকেলে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক মঠ/মন্দির ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কাহারোল থানার ওসি মনোজ কুমার, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com